ভোলাহাটে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনের আহবানে সুজনের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকাল ১১ টার সময় মেডিকেল মোড়স্থ ভোলাহাট প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার উদ্যোগে সারাদেশের ন্যায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সুজনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাঃ রাফিজুল ইসলাম ডাবলু, মোহাম্মদ আবদুল হান্নান, মোঃ মজনু মিয়া, উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ইসমাইল হক, সদস্য মোঃ শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ বায়জিদ আহমেদ সহ বিভিন্ন স্কুলের ছাত্র এবং সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধন কর্মসূচিতে সাধারণ সম্পাদক বলেন, দেশের এই সংকটকালে সুজন-এর এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সময় নির্লিপ্ত হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। তাই নাগরিক দায়িত্ববোধ থেকেই কর্মসূচিটি সফল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied