ভূঞাপুর-তারাকান্দি সড়কে ‘সুজন’র ঘন্টাব্যাপি মানবববন্ধন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান দেশে নানামুখি অস্থিরতা ও বিরাজমান রাজনৈকি সংকট নিরসনে দেশের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও শান্তির লক্ষ্যে মানববন্ধন ও পদযাত্রা করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবিধানিক বাধ্যকতা অনুযায়ী ১ নভেম্বর বা ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই সরকার ও সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত ও অস্থিরতা তৈরি হচ্ছে। আমরা চাই এই নির্বাচন হোক সবার অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সুষ্ঠ ভোট। এছাড়া রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে জনদুর্ভোগ বাড়ছে। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সংলাপের আহবান জানাচ্ছি।
মানববন্ধন ও পদযাত্রায় সুজনের উপজেলা শাখার সভাপতি মির্জা মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সুজনের সহ-সভাপতি অধ্যাপক আখতার হোসেন খান, মনিরুজ্জামান তরফদার, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর সুজনের সভাপতি আব্দুস সালাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হাজী ইসমাইল খাঁ বেসরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ আবদুস ছাত্তার খান বাবু, প্রতিভা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা রেজওয়ানুল করিম রানা প্রমুখ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি