কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধ
গত কয়েকদিন ধরে চলমান টানা বর্ষণে ক্ষয়ক্ষতি এড়াতে কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। শনিবার (৫ আগস্ট) দুপুরে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে ৫ আগস্ট ২০২৩ শনিবার ভোর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই লেকে সব ধরণের নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়।
এই বিষয়ে নৌযান মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) রাঙামাটি জোনের সভাপতি মঈনউদ্দিন সেলিম বলেন, গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে এই মুহূর্তে কাপ্তাই হ্রদে পাহাড়ি ঢল নামছে। যেকোনো ধরণের নৌ দুর্ঘটনা এড়াতে রাঙামাটি জেলা প্রশাসন থেকে নৌ চলাচল বন্ধ রাখার ব্যাপারে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আমাদের লঞ্চগুলোকে সেই নির্দেশনা জানিয়ে দিয়েছি। জেলা প্রশাসন পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা লঞ্চ চলাচল বন্ধ রাখব।
রাঙামাটিতে গত কয়েকদিন যাবত টানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। পাহাড় ধসের কারণে ক্ষয়ক্ষতি এড়াতে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের ৯টি ওয়ার্ডে মোট ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস কেন্দ্রের তথ্যমতে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট