ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে জেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ৫-৮-২০২৩ দুপুর ৩:০
শনিবার রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ‘শহিদ ক্যাপ্টেন শেখ কামাল: নির্মল তারুণ্যের অগ্রদূত’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
 
রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
 
ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শহিদ ক্যাপ্টেন শেখ কামালকে তারুণ্যের উজ্জ্বীবিত প্রতীক উল্লেখ করে বলেন, আজকের আলোচনা সভার মূখ্য উদ্দেশ্য শেখ কামালের জীবন থেকে আমাদের যুবসমাজ কী শিখবে, কী জানবে, কেন তাঁকে অনুসরণ করবে, তাঁর প্রতি আমাদের কী দায়বদ্ধতা আছে; তা জানা এবং তাঁর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা।
 
বিভাগীয় কমিশনার বলেন,দেশকে শত্রুমুক্ত করার অভিপ্রায়ে বঙ্গবন্ধুর ডাকে দেশের জনগণের সাথে তিনিও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি শেখ মুজিবের উত্তরসূরি হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন। দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান অপরিসীম। তিনি আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেছেন,ভালো গান করতেন, সেতারা বাজানোতেও বেশ পারদর্শী ছিলেন।
 
যে গুণাবলি থাকলে একজন মানুষ অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে উঠতে পারে এর প্রায় সব গুণ শেখ কামালের মধ্যে ছিল মন্তব্য করে তিনি বলেন,খেলাধুলা ও সংস্কৃতিচর্চাসহ বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল। তিনি আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। এসময় বিভাগীয় কমিশনার শেখ কামালের জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন।
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর (অব:) মলয় কুমার ভৌমিক অনুষ্ঠানে আলোচক হিসাবে বক্তৃতা করেন।
 
রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রশিদুল হাসান,উপপুলিশ কমিশনার মো: সাইফউদ্দিন শাহীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
 
এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে
পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে বৃক্ষ রোপণ করা হয়। অনুষ্ঠান শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসচ্ছল সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ