ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বৃষ্টি হলেই মানুষ চলাচলে ভোগান্তি


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৩:৫৮
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ময়দা গ্রামের হক মল্লিক আদল উদ্দিন থেকে গৌরঙ্গর বাজার পর্যন্ত রাস্তা একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।  প্রতিদিন শত শত মানুষের চলাফেরা এই রাস্তায়। বৃষ্টি হলেই কাদা হয়ে মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়।
 
স্থানীয় মো. আব্দুস সালাম বলেন, এই রাস্তা দিয়ে অনেক বছর ধরে পানিতে ভিজে ও কর্দমাক্ত শরীর নিয়ে প্রায় প্রতিদিন আমরা রহমাতপুর সিনিয়র মাদ্রাসা ও শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়ে যেতাম। সে দুর্বিষহ জীবনের কথা মনে পড়লে আজ চোখে অশ্রু এসে যায়। কিন্তু আমাদের বর্তমান প্রজন্মকেও আমরা এ থেকে পরিত্রাণ দিতে ব্যর্থ হয়েছি। পুরুষদের চলতেই অনেক কষ্ট আর মহিলাদের কথা কী বলব।
 
অন্য একজন বলেন, আমাদের কপাল খারাপ, উপজেলায় কত চিপাচাপা রাস্তাও হইছে যা দিয়ে সব সময় মানুষ হাঁটেও না আর আমাগো রাস্তা হয় নাই। তিনি আরো বলেন, ময়দা গ্রামের হক মল্লিক আদল উদ্দিন থেকে গৌরঙ্গ বাজার পর্যন্ত যাতায়াতের দুরবস্থার কথা মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলাকার মেম্বরদের কাছে বারবার বলেও আজ পর্যন্ত কিছুই হয়নি। রাস্তার উপরে সা‍ঁকো দিয়ে চলতে হয় আমাদের।
 
ময়দা গ্রাম সব যুগে সকল নেতৃবৃন্দের কাছে কোনো এক অজানা কারণে অবহেলার শিকার হয়েছে বারংবার। আমরা এলাকাবাসী উপজেলা চেয়ারম্যান এবং প্রকৌশলী এই রাস্তাটি দ্রুত করে দিয়ে সুন্দরমতো  জনসাধারণের চলাচলের ব্যবস্থা করে দেন তার জোর দাবি জানাই। তাদের প্রচেষ্টায় বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলায় অবহেলিত, বঞ্চিত ময়দা গ্রামও হতে পারে আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ।
 
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শেখ আজিমুর রশিদ বলেন, অল্প সময়ের মধ্যেই রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস

নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান