ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জুড়ীতে প্রধান শিক্ষকের কান্ড: কুপিয়ে আহত করলেন ছোট ভাইকে


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৫-৮-২০২৩ দুপুর ৪:৩৪

মৌলভীবাজার জেলার জুড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আহমদ ও তার ছেলের হামলায় প্রধান শিক্ষককের ছোট ভাই তুহিন আহমেদ গুরুতর আহত হয়েছেন। উপজেলার ফুলতলা ইউনিয়নের পশ্চিম বটুলী গ্রামে এ ঘটনা ঘটে।‌

পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা‌ যায়, শুক্রবার (৪ আগস্ট) পারিবারিক বিরোধের জেরে ফুলতলার এলবিন টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক শাহিন আহমদ ও তার ছেলে মারুফ আহমেদ দেশীয় অস্ত্র দিয়ে আপন ভাই তুহিন আহমেদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।‌ এতে তাঁর মাথা ও হাতের আঙুল কেটে যায়। আশংকাজনক অবস্থায় তুহিন আহমেদকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিন আহমেদকে তার ভাই ও ভাতিজা মিলে মাথায় দায়ের কুপ দিয়ে মারাত্মকভাবে জখম করে ও হাতের আঙুল কেটে ফেলে। মাথা ও হাত থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো।  আশঙ্কাজনক অবস্থায় আহত তুহিনকে হাসপাতালে পৌঁছে দিয়েছি।

এ বিষয়ে টেলিফোনে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক শাহিন আহমেদ বলেন, তাঁর দোষ ছিলো বলেই তাঁকে মেরেছি।‌ বিনা দোষে কেউ কাউকে মারে না।

ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু বলেন, তুহিনের আঘাত গুরুতর বলে শুনেছি। ফুলতলার মত শান্তিপ্রিয় এলাকায় এমন ঘৃন্য কাজের নিন্দা জানাই।

তুহিন আহমেদের পারিবারিক সূত্র জানায়, বিষয়টি জুড়ী থানায় অবহিত করা হয়েছে। ‌তুহিন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক