ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

যথাযত মর্যাদায় কবিরহাটে শেখ কামালের ৭৪'তম জন্মবার্ষিকী পালিত


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৫-৮-২০২৩ বিকাল ৫:২৭

নোয়াখালীর কবিরহাট উপজেলা যথাযত মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শেখ কামাল সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

কবিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হোসেন, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার দাস'সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

আলোচনা সভায় সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত