ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে গাজীপুর জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ৫-৮-২০২৩ বিকাল ৫:২৮

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন, ‘ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস’। বাংলা, বাঙালি, স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার সময় ছিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগ। পরবর্তী সময়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের পরিবর্তে হয় বাংলাদেশ ছাত্রলীগ।

তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের প্রেরণায় ও পৃষ্ঠপোষকতায় একঝাঁক সূর্যবিজয়ী স্বাধীনতাপ্রেমী তারুণ্যের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এশিয়া মহাদেশের ‘বৃহত্তম’ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ বছরের ইতিহাস জাতির মুক্তির স্বপ্ন, সাধনা এবং সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস।

এই ঐতিহ্য ধারণ করে গাজীপুর জেলা ছাত্রলীগের দায়িত্বে থাকা সভাপতি সুলতান মো: সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়ল কাজ করছেন। মূল সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের সুখে দুখে নিজেদের জীবন বাজি রেখে চলছেন। গেল বছর ১৫ আগস্ট বিশাল শোক র‍্যালী করে আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগের নজরে আসে এই কমিটির নেতাকর্মীরা। এছাড়াও দলীয় সকল মিটিং মিছিলে হাজারো নেতাকর্মী নিয়ে সক্রিয় অংশ গ্রহণ নিজেদের ঐক্যবদ্ধতা জানান দেয়।

সামনে যেহেতু জাতীয় নির্বাচন। নিজেদের অবস্থান জানান দেয়ার জন্য এজন্য দেশের বড় ২ রাজনৈতিক দলের একের পর এক নতুন কর্মসূচি ঘোষণা হচ্ছে। আর জাতীয় নির্বাচনের দলের সকল ক্রান্তিকালের অতীতের মত ছাত্রলীগ মাঠে থাকবে। সকল অপশক্তিকে রোখে দিতে সোচ্চার গাজীপুর জেলা ছাত্রলীগ। কেন্দ্রের একটি ঘোষণার অপেক্ষায় বসে আছে। ৫ উপজেলা ৩ টি পৌরসভা নিয়ে গঠিত এই জেলা। পূর্বে থেকেও এখানে আওয়ামীলীগের বড় ঘাঁট রয়েছে। মাঝে সিটি এলাকায় একবার স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছিলেন প্রয়াড অধ্যাপক মান্নান। এছাড়া কোন সময়ই এই ৫ টি আসন বিএনপি নিতে পারেনি। সেই আওয়ামীলীগের দূর্গ ধরে রাখতে আওয়ামীলীগের পাশাপাশি ছাত্রলীগ কাজ করছে।

সম্প্রতি ২ দলের অবস্থান ও শান্তি সমাবেশ কর্মসূচি ঘীরে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক ও এর আশপাশের এলাকায় ছাত্রলীগের সমাবেশস্থল মিছিলে মিছিলে ভরে যেতে শুরু করে।  পাইপের মাথায় পতাকা বেঁধে আসেন নেতাকর্মীরা। বেলা দেড়টার পর বৃষ্টির মধ্যে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়ল প্রায় ১০ হাজার নেতা–কর্মী মিছিল নিয়ে সমাবেশে আসেন। তাঁদের বেশির ভাগের হাতে থাকা লাঠির মাথায় ছাত্রলীগের পতাকা ছিল। এছাড়াও জনগণের জানমাল রক্ষার জন্য দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সতর্ক পাহারায় ছাত্রলীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি শেখ সাদ্দাম হোসেন ও শেখ ইনানের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে অংশ গ্রহণ ছাত্রলীগকে আরো উজ্জীবিত করেছে।

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, জাতির জনকের আহবানে ছাত্রলীগের গৌরব উজ্জ্বল আন্দোলনের ইতিহাস রয়েছে। এখন তাঁরই কন্যা আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এ দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন তাঁরা। যার চিত্র হাজারো নেতাকর্মীর সমাবেশে সমবেত হওয়া। তাঁর ইউনিট বিএনপির যে কোন আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলবে।

তিনি আরো বলেন, তাঁরা জাতীয় নির্বাচনে সন্ত্রাসী কায়দায় যারা ক্ষমতায় আসতে চায় তাদের মোকাবেলা করার সকল প্রস্তুতি নিয়েছেন। শুধু দলীয় নির্দেশনা পেলে মাঠে থাকবেন। অগ্নি সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মারতে দিবেন না তাঁরা।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন