টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু
গত কয়েক দিনের চলমান টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। যার ফলে পানির ওপর নির্ভরশীল কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। রবিবার (৬ আগষ্ট) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে ১৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের
জানান, রবিবার (৬ আগষ্ট) সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে মোট ১৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যার মধ্যে কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ৩৩ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৩২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৪ মেগাওয়াট এবং ৪ নম্বর ইউনিটে ২২ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এছাড়া পানি পরিমাণ আরো বাড়লে সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে বলে তিনি জানান।
এদিকে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল)। হ্রদে বর্তমানে ৯০.৬০ এমএসএল পানি থাকার কথা থাকলেও রবিবার সকাল ৯টা পর্যন্ত ৮২.৮৩ এমএসএল পানি রয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী, মো.জাহাঙ্গীর আলম
জানান, গত কয়েক দিনের টানা বর্ষণে হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। যার কারনে কর্ণফুলি পানিবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু হয়েছে এবং উৎপাদন অনেকটা বৃদ্ধি পেয়েছে। ধীরে ধীরে কাপ্তাই হ্রদে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত কয়েকদিন পূর্বেও কাপ্তাই হ্রদে
হ্রদে পানি স্বল্পতায় ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে দৈনিক মাত্র ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। তবে গত কয়েকদিনে টানা বর্ষণে হ্রদে পানি বৃদ্ধি পাওয়াতে বিদ্যুৎ উৎপাদন বেড়ে গেছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied