বাঁশখালীতে মাটির দেয়াল ধ্বসে শিশুর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে অতিবৃষ্টির ফলে মাটির ঘরের দেয়াল ধ্বসে পড়ায় মোহাম্মদ মিজবাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়।
জানা যায়,শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার সাধনপুর ইউপিস্থ ২ নং ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও এলাকায় অতিবৃষ্টির প্রভাবে ভিজে যাওয়া মাটির ঘরের দেয়াল ধ্বসে পড়ার ফলে দূর্ঘটনার শিকার হয়ে ওই শিশুর মৃত্যু হয়েছে।
সাধনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হামিদ জানান,অতিবৃষ্টির বসতঘরের আশপাশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ফলে মাটির ঘরের দেয়াল ধ্বসে দূর্ঘটনার শিকার হয়ে আমার পার্শ্ববর্তী লাতুর বর বাড়ির রফিউল করিমের ছেলে মোঃ মিজবাহ নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।সন্তানকে হারিয়ে বার বার অজ্ঞান হয়ে যাচ্ছে তাঁর মা ফটো আক্তার।রফিউল করিমের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতাম চলছে বলেও জানান মেম্বার হামিদ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক
পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ
ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ
ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন
টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক
শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত
শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ
গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি
পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড