মাছ মারাকে কেন্দ্র করে কন্যা শিশু নিহত
জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ মারাকে কেন্দ্র করে শ্রাবন্তী মাহাতো (৮) নামের এক শিশু নিহত হয়েছে। ৫ আগস্ট রোববার সকাল ১০ উপজেলার কুসুম্বা ইউনিয়নের দহতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের বিমল মাহাতোর মেয়ে।
পুলিশ ও নিহত শিশুর পরিবার জানায় গত বৃহস্পতিবার (৩আগস্ট) সকালে বাড়ী পার্শ্ববর্তী জমিতে বিমল মাহাতোর মেয়ে শ্রাবন্তী মাহাতো(৮) ও সটিক মাহাতোর ছেলে দ্বীপ মাহাতো (১২) দুজনে মাছ ধরছিল। এসময় দুজন দুজনের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করে মারামারি করে। এরই এক পর্যায়ে দ্বীপ মাহাতো বিষয়টি তার বাবাকে বললে তার বাবা শ্রাবন্তী মাহাতোর বাড়ীতে গিয়ে মারধর করলে সে গুরুত্বর আহত হয়।
এ অবস্থায় শ্রাবন্তীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে দুদিন চিকিৎসা নেওয়ার পর একটু সুস্থ হলে শ্রাবন্তীর খালা উপজেলা বালিঘাটা ইউনিয়নের বিরনগর বাশপাড়া গ্রামে নিয়ে যাওয়ার পর শ্রাবন্তীর অবস্থার আবারও অবনতি হলে আজ রোববার সকালে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি তদন্ত হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ