ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নিজ জন্মদিনে অসহায়দের খাওয়ালেন পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শিখা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৬-৮-২০২৩ বিকাল ৫:৫৮
নিজের জন্মদিনে মানুষ কত কিছুই না করে।কেক কাটা,চাইনিজ রেষ্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া, ডিজে পার্টি, গান বাজনা থেকে শুরু করে কত কিছুই না করে মানুষ। নিজের জন্মদিনে ব্যাতিক্রমধর্মী আয়োজন করতে দেখা গেছে একটি বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী  সাবেকুন নাহার শিখা কে। 
তার ২৭’তম জন্মবার্ষিকী ব্যাতিক্রমধর্মী ভাবে উদযাপন করেন তিনি। প্রতিবছরের ন্যায় এবারও শিখা তার জন্মদিনে বিশাল আকারের কেক না কেটে শত শত গরীব অসহায় অনাহারে দিন কাটানো মানুষদের একবেলা পেট পুরে মাংস ভাতের আয়োজন করেন। 
 
রবিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের দানেজপুর বাসভবনে এ কাঙ্গালী ভোজের আয়োজন করেন তিনি। এসময় সাবেকুন নাহার শিখা তার নিজ হাতে অসহায়দের মাঝে খাবার পরিবেশন করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন  জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় সংসদের সদস্য শাহ কামাল রাসেল।
 
তার এই আয়োজনে খুশি হয়েছে গরীব অসহায় মানুষ। তারা বলেন নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। যা আমাদের মত মানুষের মুখে হাসি ফুটিয়েছে।
 পেটপুরে খাওয়া অসহায় মানুষগুলো মানবিক মহিয়সী নারী শিখার জন্য প্রাণভরে দোয়া করেন এবং বাঁকিজীবন সমাজের এমন অসহায় মানুষগুলোর পাশে যেন থাকতে পারে আল্লার দরবারে প্রার্থনা করেন।
 
সাবেকুন নাহার শিখা  গতবছর পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে সতন্ত্র প্রার্থী ছিলেন। ভবিষ্যতেও পৌরবাসীর সেবক হতে মেয়র পদে নির্বাচন করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত