ইভটিজিংয়ের শিকার কিশোরীর নদীতে ঝাঁপ
বান্ধবীসহ ঘুরতে গিয়ে ইভটিজিংয়ের শিকার কিশোরী আত্মসম্মান বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের ময়নামতি চরে।
এই ঘটনায় কিশোরীর নানা সামছুল আলম বাদী হয়ে আলমগীর হোসেনসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২/৩ জনকে অভিযুক্ত করে বুধবার (৪ আগস্ট) দেবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম।
ভুক্তভোগী ওই কিশোরী পৌর সদরের বোর্ডিং পাড়া এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে ওই কিশোরী তার বান্ধবীসহ ময়নামতি চরে ঘুরতে যায়। এক পর্যায়ে আলমগীর হোসেনসহ আরো ৬/৭ জন যুবক সেখানে উপস্থিত হয়ে ওই দুই মেয়েকে লক্ষ্য করে অশালীন কথাবার্তা বলতে থাকে। ভুক্তভোগী কিশোরী এই সময় প্রতিবাদ জানালে আলমগীর হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে চড় মারে। ওই কিশোরী এই সময় চড় আটকাতে গেলে তার হাত ধরে আলমগীর হোসেন। শুধু তাই নয় এক পর্যায়ে তার চুলের মুঠিও ধরে টানাটানি করে আলমগীর।
উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী কিশোরী নিজের আত্মসম্মান বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। এই সময় তার সাথে থাকা তার বান্ধবীও নদীতে ঝাঁপ দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে অভিভাবকদের বিষয়টি জানায় এবং ভুক্তভোগী কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
উল্লেখ্য, আলমগীর হোসেন একই এলাকার মনিরুল ইসলামের ছেলে। কিশোরীর মা জানায়, ঘটনার পর থেকে আমার মেয়ে সব সময় আতঙ্কে রয়েছে। সে স্বাভাবিই ভাবে কথা বলতেও পারছে না। আমি দোষীদের শাস্তি চাই যেন আর কোন মেয়ের অবস্থা আমার মেয়ের মতো না হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied