সংবাদ প্রকাশের পর "সেই উচ্চমান সহকারী জাকিরের বদলি"
উচ্চমান সহকারীর সম্পদের পাহাড় শিরোনামে গত ১৯ জুলাই দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর অবশেষে বদলি করা হয়েছে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী জাকিরকে। ৬ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মো: আব্দুল আলীম স্বাক্ষরিত অফিস আদেশে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে বিষয়টি অবগত করা হয়। সোমবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুর রহমান।
জানা গেছে, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১৫ বছর ধরে কর্মরত আছেন উচ্চমান সহকারী জাকির হোসেন। ২০০৮ সালে যোগ দেওয়ার পর বিভিন্ন অভিযোগে ২০১৪ সালে তাকে অন্যত্র বদলি করা হয়। কিন্তু ছয় মাসের মাথায় আবার মৌলভীবাজারে ফেরেন। ফেরার পরই যেন আলাদিনের চেরাগের সন্ধান পান তিনি। ইতিমধ্যে অনিয়ম ও দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিলাশী জীবন যাপনের অংশ হিসেবে কিনেছেন দামী গাড়ি।
এদিকে উচ্চমান সহকারী জাকিরের অনিয়মের তদন্তের জন্য প্রথমে দায়িত্ব দেয়া হয়েছিল সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী’কে। পরে তিনি অসুস্থতার কারণে অপারগতা প্রকাশ করায় তদন্তের দায়িত্ব দেয়া হয় রাজনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মো: নেয়ামত উল্লাহকে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুর রহমান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ জনস্বার্থে এ বদলি করেছেন। উনার বিরুদ্ধে আনিত অভিযোগের পূণরায় তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে রাজনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ নেয়ামত উল্লাহকে।
এমএসএম / এমএসএম
সবুজে ঘেরা চায়ের রাজ্য মৌলভীবাজার: প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য
গজারিয়ায় হাশেম প্রধান ফাউন্ডেশন এর আয়োজনে ঈদ উপহার বিতরণ
চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১৫মাস পর গ্রেপ্তার
তানোরে বোরো পরিচর্যা ও আলু উত্তোলনের ধুম, বাড়ছে শ্রমিকের কদর
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
আত্মত্যাগের স্মরণে শহীদ পুলিশ পরিবারের পাশে যশোর জেলা পুলিশ
মোহনা টিভির ডিজিটালে সংবাদ প্রচারের পর সুবর্ণচরের ওমরা এলপিজি ফিলিং স্টেশনকে জরিমানা
পুলিশের অভিযানে হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১
বড়লেখায় ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল
রাজস্থলী বাঙ্গালহালিয়াতে কমিউনিটি লিডার হেডম্যান ও কার্বারীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক মত মতবিনিময় সভা
পাথরঘাটায় বাঁধ ও বনভূমি বাণিজ্যে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ফরিদগঞ্জে নিখোঁজের ৪ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার