ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ইবিথানায় আ' লীগের দুই গ্রুপের সংঘর্ষে গ্রাম পুরুষ শূন্য


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৭-৮-২০২৩ দুপুর ১২:৩৩

কুষ্টিয়া জেলার ইবিথানাধীন বিত্তিপাড়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রপের সংঘর্ষে সাংবাদিক লাঞ্ছিত সহ পাঁচ জন আহত হয়েছে। গত ৬ আগস্ট বিকাল ছয়টার সময় উজান গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক ও কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য মোঃ আঃ মজিদ গ্রুপের নেতা কর্মীরা বজার নিয়ন্ত্রণে অবস্থান করলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।প্রত্যক্ষ্যদর্শী মোঃ মমিন মন্ডলের সূত্রে জানা গেছে যে, মাধপুর গ্রমের মজিদ গ্রুপের মোঃ লিয়াকত আলী মাস্টার বাজারে আসলে আবু বক্কর গ্রুপের লোকজন তাকে বেধড়ক মারপিট করে। মজিদ গ্রুপের লোকজন সংবাদ পেয়ে সংগঠিত হয়ে আবু বক্কর গ্রুপকে ধাওয়া করলে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে উভয় গ্রুপের ঘর বাড়ি ভাংচুর সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।আহতরা হলো মোঃ লিয়াকত আলী (৫০), মোঃ আতিয়ার রহমান (৪৫), মোঃ মশিউর রহমান (৩০), মোঃ সোহাগ হোসেন(৪০), মোঃআলিব্বর হোসেন(৫৫)।আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বড় কোন সংঘর্ষের আশংকায় পুরুষ শুন্য হয়ে পড়েছে গ্রাম।সংঘর্ষ চলাকালীন ভিডিও ধারণের সময়ে স্থানীয় সন্ত্রাসী পান্না সরদার দৈনিক সময়ের কাগজ ইবিথানা প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহকে লাঞ্ছিত করে। সংবাদিকের আ্যন্ড্রোয়েড ফোন ছিনিয়ে নিয়ে সমস্ত তথ্য ডিলিট করে দেয়।সন্ত্রাসী পান্না সরদার গজনবীপুর গ্রামের আঃ হালিম সরদারের ছেলে।এ বিষয়ে ইবিথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আননুর যায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযুক্ত পান্না সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। বাজারের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে ফোর্স মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। ঘটনা তদন্ত করে পরবর্তীতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং