ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আগামী বুধবার চতুর্থ পর্যায়ে নোয়াখালীতে ৪১৮টি গৃহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৭-৮-২০২৩ দুপুর ৩:৩৮

আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) নোয়াখালীর ৪টি উপজেলার ৪১৮জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। আগামি ৯ আগস্ট ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেছেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

জেলা প্রশাসক জানান, জেলায় মোট ভূমিহীন পরিবার রয়েছে ৬হাজার ২৭৮জন। যার মধ্যে ৪টি পর্যায়ে ৩হাজার ৫৭২টি পরিবারকে আমরা গৃহ নির্মাণ করে দিয়েছি। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জেলার সদর, বেগমগঞ্জ, চাটখিল ও সেনবাগ উপজেলায় আরও ৪১৮টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দেওয়া হবে। যার মধ্যে ১০৩টি গৃহ ও ৩১৫টি ব্যারাক রয়েছে।

তিনি আরও জানান, আগামি ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যা পুর ইউনিয়নের কাচিহাটা গ্রামে ১ একর ২৩ শতক জমির উপর দেড় কোটি টাকা ব্যায়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৫০টি ঘর সহ মোট ৪১৮টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। ইতোমধ্যে আমরা জেলার সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল ও সেনবাগ উপজেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষনা করার প্রস্তাব প্রেরণ করেছি। এছাড়াও সুবর্ণচরের চর মহিউদ্দিন আশ্রয়ণের ৩২০টি ব্যারাক ও কবিরহাট উপজেলার নলুয়া আশ্রয়ণের ১০০টি পুরাতন-জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত