কুষ্টিয়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রীঃ ডিসি এহেতেশাম রেজা
নতুন ইতিহাসের পথে কুষ্টিয়া। আগামী ৯ আগস্ট সকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা ১৬০টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর প্রদানের মধ্য দিয়ে কুষ্টিয়াকে ভূমিহীনমুক্ত জেলা ঘোষণা করবেন । ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবিষয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা । তিনি বলেন, এর আগে কুষ্টিয়া সদর উপজেলায়১৪৯ টি, কুমারখালী উপজেলায় ১৩৫ টি, মিরপুর উপজেলায় ৩১৭টি, ভেড়ামারা উপজেলায়২৫৯ টি, দৌলতপুর উপজেলায়১৯০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে মাধ্যমে জমির দলিল ও ঘর হস্তান্তরের মাধ্যমে উক্ত উপজেলাসমূহকে ভূমিহীন, গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন। কুষ্টিয়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনের অভিশাপ থেকে মুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা পৃথিবীর ইতিহাসে বিরল।
জেলা প্রশাসক এহেতেশাম রেজা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এটি একটি চলমান প্রক্রিয়া। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে নতুন করে যারা গৃহহীন, ভূমিহীন হয়ে পড়বে তাদেরকেও পর্যায়ক্রমে জমিসহ গৃহ প্রদান করবেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসরিন বানু, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied