আলফাডাঙ্গায় আ’লীগ নেতার উদ্যোগে রাস্তা সংস্কার
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় নওয়াপাড়া মহিলা কলেজের পাশে ব্রিজে কাজ করায় তার পাশে নির্মাণ করা রাস্তা পানিতে তলিয়ে গিয়ে জনগণের চলাচলে বিগ্ন ঘটে। চলাচলের জন্য রাস্তায় ইট ও সুরকি ফেলে উপযোগী করে তুলেছেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান কুয়েতি। বুধবারে সকালে (৪ আগস্ট) আকরামের ছোট ভাই যুবলীগ নেতা আবুল হোসেন ছটকুর তত্ত্বাবধানে ১০ গাড়ি ইট ও সুরকি ফেলে রাস্তা চলাচলের উপযোগী করা হয়।
ভ্যানচালক মফিজ হোসেন জানান, এখানে ব্রিজ করায় জন্য এর পাশে নতুন রাস্তা যতটুকু করেছে তা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আমরা ভ্যানের যাত্রী পাই না। এ রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারে না। আকরাম ভাই ও আবুল ভাই নিজ উদ্যোগে চলাচলের উপযোগী করেছেন, এজন্য তাদের আমরা ধন্যবাদ জানাই।
আবুল হোসেন ছটকু জানান, আমার বড় ভাই শেখ আকরামুজ্জামান কুয়েতির প্রচেষ্টায় সমাজের ভালো কাজ করার জন্য লক্ষ্যে নিজেদের উদ্যোগে আপাতত ১০ গাড়ি ইট ও সুরকি দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করে দিয়েছি। সেই সাথে শ্রমিক দিয়ে রাস্তা পরিষ্কার করে দিয়েছি। প্রয়োজন হলে আমরা আরো ইট ও সুরকি দেব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা