ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদানের লক্ষ্যে জয়পুরহাটে সংবাদ সন্মেলন
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহীউদ্দীন জাহাঙ্গীর।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী কমিশনার মৌসুমী হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম, শামীম হোসাইন, হাবেল উদ্দিন প্রমুখ।
সন্মেলনে জানানো হয় গৃহ প্রদান চতুর্থ পর্যায়ের ২য় ধাপে আগামী ৯ আগষ্ট ৭০টি গৃহ প্রদান করা হবে। গৃহ প্রদান অনুষ্ঠানটি সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা দেখানো হবে।
জয়পুরহাট জেলায় সর্বশেষ তালিকাভুক্ত ‘ক” শ্রেণির ১০৪৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে গত ২২/০৩/২০২৩ তারিখে প্রধানমন্ত্রী কর্তৃক জয়পুরহাট জেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। তথাপি ২০২২-২৩ অর্থ বছরে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন কলন্দপুর ও খোদ্দমহসুল-১ আশ্রয়ণ প্রকল্পে বিদ্যমান জরাজীর্ণ সিআইসিট প্রকল্পের স্থানে (২০+৫০)=৭০ টি সেমিপাকা একক গৃহ নির্মাণের লক্ষ্যে বরাদ্দ পাওয়া যায়; যা চতুর্থ পর্যায়ের ২য় ধাপে নির্মিত গৃহগুলির সাথে উদ্বোধন করার নির্দেশনা রয়েছে।
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন কলন্দপুর ও খোদ্দমহসুল-১ আশ্রয়ণ প্রকল্পের ৭০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট প্রধানমন্ত্রীর পক্ষে কবুলিয়ত দলিল, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি আগামী ০৯/০৮/২০২৩ তারিখ সকাল ৮.৩০ টায় হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied