ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৫০টি ভূমিহীন পরিবার


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২৩ বিকাল ৫:১৩
মুজিববর্ষ উপলক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আরও ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। জমি ও গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার উজ জামান এ তথ্য জানান।
 
সোমবার (৭ আগস্ট ) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসিল্যান্ড সকিনা আক্তার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ- সভাপতি আবু সঈদ, শফিকুল ইসলাম, বুরহান উদ্দিন, জহিরুল ইসলাম, এম এ কাশেম, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ। 
 
আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, অর্থ সম্পাদক খালেদ হাসান, প্রচার সম্পাদক শাহনুর সুলতান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ, সদস্য এম এ কাশেম চৌধুরী, রুপজ আহমেদ।  উল্লেখ্য, আগামী ৯ আগস্ট  সারাদেশে একযোগে উপহারের ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আনোয়ার উজ জামান জানান, ৪র্থ পর্যায়ে আগামী ৯ আগস্ট দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ সেমিপাকা ঘর পাচ্ছে ৫০টি ভূমিহীন পরিবার। দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একেকটি ঘর তৈরিতে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য