ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে প্লাবিত অচলাবস্থা পানিবন্ধীতে কয়েক হাজার পরিবার


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২৩ বিকাল ৫:৩৫

টানা ৪ দিনের ভারীবর্ষনে প্লাবিত হওয়ার ফলে পানিবন্ধী হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার পরিবার,এতে চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে।
টানা বৃষ্টির ফলে উপজেলার গণ্ডামারা,বড়ঘোনা, শীলকূপ, ডেপুটিঘোনা, চাম্বল, শেখেরখীল,ছনুয়া, পুঁইছড়ি, পুকুরিয়ার তেইচ্ছিপাড়া,প্রেমাশিয়াসহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়ে গেছে,এতে ওইসব গ্রামের সাথে একধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শেখেরখীল ইউপি চেয়ারম্যান মাওলানা মোর্শেদ আলম ফারুকী জানান, শেখেরখীল ইউপির ৩ নং ওয়ার্ডের টেকপাড়া এলাকার ইউপি সড়কটি তলিয়ে যাওয়াতে অন্তত ৫'শ পরিবারের বসতঘরে পানি ঢুকে পড়েছে।ওই সড়কটি এখনো পর্যন্ত ৩ ফুট পানির নীচে,আমি ওয়াফদা ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে এলাকাটি পরিদর্শন করতেছি,তাও হাঁটু পরিমাণ পানিতে পায়ে হেঁটে যাচ্ছি।এলাকার মানুষের পুকুর,মৎস্য প্রজেক্ট,ক্ষেতখোলা ও কৃষি জমি তলিয়ে যাওয়াতে এই এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে।
গণ্ডামারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওসমান গণী জানান,পানি নিষ্কাসনের জন্যে গণ্ডামারা -বড়ঘোনায় ৮টি স্লাইচ গেইট থাকলেও শুধুমাত্র ২ টি স্লাইচ গেইট উম্মুক্ত আছে, বাকী ৬টি স্লাইচ গেইট স্থানীয় প্রভাবশালীরা চিংড়ি প্রজেক্টের নামে দখল করে রাখার ফলে পানি যেতে পারছেনা, এছাড়াও গ্রামীণ সড়ক গুলোতে যেইসব কালভার্ট ছিলো অধিকাংশ কালভার্ট ভরাট হয়ে যাওয়াতে পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে,মানুষের বসতঘরেও পানি ঢুকেছে,এছাড়াও ক্ষেতখামার, কৃষি জমি ও পুকুর তলিয়ে গেছে,পানি নিস্কাসনের যথাযথ ব্যবস্থা না থাকায় গ্রামীণ সড়ক গুলোতে হাঁটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টির কারণে গাড়ি চলাচল করতে পারছেনা,অচল অবস্থা হয়ে পড়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছে বলেও জানান তিনি।

ছনুয় উপকূলীয় পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ারুল আজিম সাঈফী বলেন,
প্রান্তিকের গণ পাঠাগারটি চতুর্থদিকে পানিবন্ধী হয়ে পড়েছে।এছাড়াও পুরো এলাকার মানুষ পানিবন্ধি হয়ে আছে,চলাচল সড়ক গুলোর এমনিতেই বেহাল অবস্থা,বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার কারণে অচলাবস্থা সৃষ্টি হয়ে গেছে বলেও জানান তিনি।

গণ্ডামারা, পুঁইছড়ি, ছনুয়া,শেখেরখীল,শীলকূপ, সরল, পুকুরিয়া ও প্রেমাশিয়াসহ বেশ কয়েকটি এলাকার হাজার হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়া এবং কৃষি জমি,ক্ষেতখোলা ও পুকুর ও মৎস্য প্রজেক্ট গুলো পানিতে তলিয়ে যাওয়াতে লাখ লাখ টাকা লোকসানে পড়েছে অনেক মানুষ।স্লাইচ গেইট ও কালভার্ট গুলো দ্রুত দখলমুক্ত করা না হলে ওইসব এলাকার মানুষ আরো  ক্ষতিগ্রস্থ  হবে বলে আশংকা করছে স্থানীয় সচেতন মহল।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির