ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ট্রলার ডুবিতে ৮জন নিহতের ঘটনায় জড়িত সিরাজদিখান উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-৮-২০২৩ বিকাল ৬:৯

মুন্সীগঞ্জের ট্রলার ডুবিতে ৮জন নিহতের লাস উদ্ধার ও ২শিশু নিখোঁজের ঘটনায় ড্রেজার-বালু ব্যবসায়ী সিরাজদিখান উপজেলা যুবলীগ নেতা জাহিদ শিকদার ও ছাত্রলীগের নেতা পারভেজ চোকদার পাপ্পুর  বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ট্রলার থেকে বেঁচে ফেরা পরিবার ও স্বজন হারা রুবেল শেখ রবিবার লৌহজং থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ অভিযোগটি তদন্ত করে মামলা হিসেবে নথিভুক্ত করে।

মামলায় সিরাজদিখান থানা যুবলীগ আহবায়ক সদস্য জাহিদ শিকদারকে ২নং ও ছাত্রলীগের সাবেক সাধারণ পারভেজ চোকদার পাপ্পুলে ৩নং নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩জনকে  আসামি করা হয়।মামলার এজাহার সুত্রে জানা যায়, জাহিদ শিকদার ও পাপ্পু চোকদারের যোগসাজশে বাল্কহেডের সুকানি, মালিকসহ অজ্ঞাতনামা ২/৩ জন অবৈধ ভাবে বালু বাহী বাল্কহেড বেপরোয়া ও অধিক গতিতে চালিয়ে গত ৫ আগষ্ট রাত ৮টার দিকে লৌহজং থানাধীন খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গুদারাঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে বালু বাহী বাল্কহেড আমাদের ইঞ্জিন চালিত ট্রলারে ধাক্কা দেয়। এতে আমাদের ট্রলার ডুরে আমার স্ত্রী, সন্তান, ভাই-বোন প্রাণ হারায়। 

লৌহজং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন, মামলাটি আমাদের থানায় হওয়ার পর নৌ-পুলিশ মামলাটি নিয়ে গিয়েছে তারাই বিষয়টি তদন্ত করবে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, এইঘটনার সাথে জড়িত সুকানি ও ড্রাইভারসহ  সকল আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা