ঢাকা-মাওয়া,বরিশাল মহাসড়কের গৌরনদীতে ১৪ দিনে ছয় দূর্ঘটনায় নিহত-২ আহত-৫৫
ঢাকা-মাওয়া,বরিশাল মহাসড়কের গৌরনদী অংশে সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিগত ১২ দিনের ব্যবধানে সড়কের বিভিন্ন এলাকায় চারটি দূর্ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও কমপক্ষে ৫৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরন করেছে। ফলে এ মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রিদের মধ্যে চরম আতংক বিরাজ করছে।
জানা গেছে, মঙ্গলবার (২৫ জুলাই) মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ইলিশ পরিবহনের একটি যাত্রিবাহী বাস উল্টে ডোবায় পড়ে যায়। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ২০জন আহত হয়। এর একদিন পরই (২৬ জুলাই) মহাসড়কের মাহিলাড়া এলাকায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়। গত (২ আগষ্ট) মহাসড়কের আশোকাঠী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের বাস উল্টে পুকুরে পরে যায়। এসময় বাসের চাঁপায় এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়।এঘটনায় বাসের কমপক্ষে ১২ যাত্রী আহত হয়। গত শনিবার (৫ আগষ্ট) মহাসড়কের ইল্লা-ভুরঘাটার মধ্যবর্তী এলাকায় যাত্রীবাহি বাস ও ট্রাক্টর দিয়ে তৈরি অবৈধ ট্রলির সংঘর্ষে বাসযাত্রী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয় এবং বাসের ১০ যাত্রী আহত হয়। সর্বশেষ রোববার (৬ আগষ্ট) রাত আটটার দিকে মহাসড়কের কসবা এলাকায় নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত হয়। এরমধ্যে দুইজনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একইদিন দিবাগত ভোররাতে আশোকাঠী এলাকায় মালামাল বোঝাই একটি মিনি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে দৈনিক সকালের সময় ঝালকাঠি জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বলেন,পদ্মা সেতু চালু হওয়ার পর মহাসড়কে গাড়ির চাপ অধিক হারে বৃদ্ধি পেলেও সড়ক অপ্রশস্ত। আর অপ্রশস্ত সড়কে চালকদের বিবেকহীন প্রতিযোগিতা, ওভারটেকিং, বেপরোয়াগতি এবং ছোট যানবাহনগুলোর জন্য বিকল্প সড়ক না থাকাই দূর্ঘটনার অন্যতম কারন। এক্ষেত্রে চালকদের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি চার লেন সড়ক বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত দূর্ঘটনা কবলিত স্থানগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হলে সড়ক দূর্ঘটনা কমে আসতে পারে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল গনমাধ্যম কে বলেন, মহাসড়ক নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশের সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। দূর্ঘটনা প্রতিরোধে সড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্ত্রী-শাশুড়িকে খুন করে কলাবাগান থানায় হাজির হলেন যুবক
কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন
দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন
পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক
বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার
সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
অস্ট্রেলিয়া প্রবাসী দুইভাইকে হয়রানী
দেশের শান্তি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ চান হেযবুত তওহীদ ওয়াজ মাহফিলের নামে উসকানি ও হুমকির
আন্ডারওয়্যারে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১
ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অন্যায্য শ্রমচর্চা প্রতিরোধে এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র্যালি ও আলোচনা সভা
ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত
কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
Link Copied