পটুয়াখালী কারাগারে হাজতির মৃত্যু
পটুয়াখালী জেলা কারাগারে মোসলোম আলী খলিফা(৬৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপসতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন।
পুলিশ ও জেলা কারাগার সুত্র জানায়, হাজতি ২২০৭/২৩ মোসলেম আলী খলিফা(৬৬) কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামের মৃত ছলেম উদ্দিন খলিফার পুত্র। গত ০৩ জুলাই কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে দায়রা-৫০৭/২৩ জি.আর-৪৩৫/১৯ (কলাপাড়া), ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩২৩/৩২৫/ ৩০২/৩৪/১০৯ দঃবিঃ মামলা মূলে পটুয়াখালী কারাগারে হাজতি হিসেবে আসেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযারী ঔষধ সেবন করে আসছেন। কারাগারে আসার পরেও কারা হাসপাতালের মাধ্যমে তার উক্ত রোগের চিকিৎসা ও ঔষধ চলমান ছিলো।
আজ ৭ আগস্ট বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিক কারা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাৎক্ষণিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসীম ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক সকালের সময়কে জানান, মৃত হাজতির লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আগামীকাল লাশ ময়না তদন্ত সাপেক্ষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া রয়েছে তা সব কিছু পালন করা হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied