ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবালয়ে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৪


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ২:১০
মানিকগঞ্জর শিবালয়ে নবম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ। সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টা থেকে রাত ২ টা পর্যন্ত ফলসাটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন, শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ হাসান (২৭), আমজাদ হোসেনের ছেলে সজীব মিয়া (২২), চান মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫) ও অলিল মিয়ার ছেলে মোহাম্মদ বিজয় মিয়া (২২)।পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই ছাত্রী গত ৬ আগস্ট রোববার সকাল সাড়ে ৯ টার দিকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পৌছালে তার পূর্বপরিচিত বন্ধু তরিকুলের সাথে দেখা হয়। এরপর সে তরিকুলের সাথে ফলসাটিয়া এলাকার ফয়সালের বাড়িতে যায়। সেখানে ফয়সাল, আলামিন ও রাহুল নামের আরো তিনজন ছেলে ছিল। দুপুর সাড়ে ১২টার সময় আসামী হাসান, সজিব, রুবেল ও বিজয় উক্ত ঘরে প্রবেশ করে তরিকুলদের বলে “এখানে তোরা কি করছিস”। পরবর্তীতে ছাত্রীর বন্ধু তরিকুলসহ ওই চার জনকে ঘর থেকে বের করে দিয়ে আসামীরা। এরপর ছাত্রীকে উক্ত ঘরের ভিতর আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে তারা।
 
এরপর বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাটি যাতে কাউকে না বলে সে বিষয়ে আসামীরা মেয়েটিকে ভয়-ভীতি দেখিয়ে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে মেয়েটি লোক লজ্জার ভয়ে তার মা-বাবাকে বললেও তারা থানায় আসতে বিলম্ব করে। এ ঘটনায় এলাকার লোকজন কানাঘষা করতে থাকলে মেয়েটির বাবা সোমবার শিবালয় থানায় একটি অভিযোগ দায়ের করলে শিবালয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০২০)এর ৯(৩)ধারায় একটি মামলা রুজু করা হয়।
 
মামলার তদন্ত কর্মকর্তা শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ হোসেন জানান, স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ৪ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ