ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আরএমপি কমিশনারের সাথে বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ৩:২৬
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার বিপ্লব বিজয় তালুকদার'র সাথে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
 
মঙ্গলবার (৮ আগষ্ট ) দুপুর ১ টায় নগরীর সিএনবি মোড় আরএমপি হেডকোয়ার্টারে কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। 
 
সাক্ষাতকালে নবাগত পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, পুলিশ দেশের সার্বিক আইন শৃঙ্খলাসহ সকল মানবিক কাজ করে যাচ্ছে। রাজশাহী নগরীর শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখতে আমি ও আমার পুলিশ বাহীনি সর্বোচ্চ চেষ্টারত থাকবো। আপনারাও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সবসময় দেশের আইন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সামনের সারিতে থাকবেন বলে আহবান।
 
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্)  বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর)  মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিঃ সহসভাপতি শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, সহসাধারণ সম্পাদক আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনা, শাহীন সাগর ও মাজহারুল ইসলাম চপল, মোস্তাফিজুর রহমান জীবন, আরবিএস পাভেল, আল আমিন পাপন, মনোয়ার হোসেন, মেহেদী হাসান, ফাহিম হাসান মাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
সৌজন্য সাক্ষাৎ শেষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষ পূর্তির  স্মরনিকা "ঐ নুতনের কেতন ওড়ে" নবাগত পুলিশ কমিশনারের হাতে তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ