গাছ পড়ে নোয়াখালীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
মাইজদী স্টেশনের প্ল্যাটফর্মের পাশে একটি গাছ রেল লাইনের ওপর উপড়ে পড়ে নোয়াখালীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
ফলে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে নোয়াখালী থেকে উপকূল এক্সপ্রেস ঢাকার উদ্দেশে, নোয়াখালী এক্সপ্রেস কুমিল্লা থেকে নোয়াখালী যেতে পারেনি। এতে ঢাকামুখী অনেক যাত্রী মাইজদী কোর্ট ও সোনাপুর স্টেশনসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়েন। উপড়ে পড়া গাছটি অপসারণের কাজ করছে কর্তৃপক্ষ। উপড়ে পড়া গাছ অপসারণের কাজ শেষ হলে ট্রেন দুটি নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী গোলাম রহমান জানায়, শহরের মাইজদী বাজারের পূর্ব দিকে মাইজদী রেল স্টেশনের ফ্ল্যাটফর্মের পশ্চিম পাশের একটি বিশাল আকৃতির কড়ই গাছ ফ্ল্যাটফর্ম ও রেল লাইনের ওপর দিয়ে পূর্ব দিকে উপড়ে পড়ে। এতে পুরো রেল লাইন বন্ধ হয়ে যায়। এ ছাড়া গাছের একটি বড় অংশ গিয়ে বিদ্যুৎ এর তারের উপর পড়ে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন জানায়, গাছ উপড়ে পড়ে ৩৩ হাজার কেভি ও ১১ হাজার কেভি দুটি বিদ্যুৎ লাইন একসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাছ অপসারণ না হওয়ায় লাইন মেরামত করা সম্ভব হয়নি।
মাইজদী কোর্ট স্টেশনের মাস্টার ফখরুল ইসলাম বলেন, একটি বড় গাছ গতকাল রাত সাড়ে ১২টার দিকে রেললাইনের ওপর উপড়ে পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাতেই বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। সকালে ফায়ার সার্ভিসের লোকজন এসে দীর্ঘ সময় ধরে চেষ্টা করে গাছ অপসারণ করতে ব্যর্থ হন। একপর্যায়ে শ্রমিক ভাড়া করে গাছ কেটে গুঁড়ি করে অপসারণের কাজ শুরু করেছেন। গাছ অপসারণ শেষ হলে ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied