সুন্দরবনে বিষ, জাল সহ ২০০ কেজি চিংড়ী আটক
সুন্দরবনে বিষ দিয়ে ধরা ২শত কেজি চিংড়ী মাছ জব্দ করেছে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা। মঙ্গলবার (৮ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে কোবাতক বনস্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনেরে নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে আন্দারমানিক খালে অভিযান চালিয়ে ২শত কেজি চিংড়ী মাছ আটক করে। তবে, বনবিভাগের উপস্থিত টের পেয়ে জেলের দল মালপত্র ফেলে সুন্দরবনে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে ১টি নৌকা, লক্ষাধিক টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ ভেষালী জাল, তিন বোতল বিষ সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে বনকর্মীরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় বন আইনে মামলা হয়েছে। জেলেদের চিহ্নিত করে পাকড়াবার চেষ্টা অব্যহত আছে। আটক চিংড়ী মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত