ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সাকিবই হচ্ছেন বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ৪:২২

তামিম ইকবাল ওয়ানডে নেতৃত্ব ছাড়ার পর থেকেই জোর গুঞ্জন, সামনে যেহেতু এশিয়া কাপ এবং বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট, সেহেতু বাংলাদেশ দলের অধিনায়ক হচ্ছেন কে? কয়েকদিন কেটে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারেনি এখনও।

তবে, নতুন অধিনায়ক নির্বাচনে আজ বোর্ড পরিচালকদের মধ্যে জরুরি সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামস্থ বিসিবি কার্যালয়ে এ নিয়ে সভা চলমান। সভা শেষেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে, কে হচ্ছেন অধিনায়ক।

তবে, বোর্ডের বৈঠক বসার আগেই গুঞ্জন শুরু হয়ে যায়, কে হচ্ছেন অধিনায়ক এ বিষয়ে। তিনি কী সাকিব আল হাসান নাকি লিটন কুমার দাস?

অধিনায়ক নির্বাচনে আজ (মঙ্গলবার) দুপুর ২টায় মিটিং শুরুর কথা থাকলেও বিসিবি পরিচালনা পর্ষদের জরুরি সভা শুরু হলো বিকেল পৌনে ৩টায়। এমন নয় পরিচালকরা দেরিতে এসেছেন বলেই মিটিং ৪৫ মিনিট পর শুরু হয়েছে। পরিচালনা পর্ষদের সদস্যরা আগেই, বেলা ১টা নাগাদ চলে আসেন বিসিবিতে।

কিন্তু মিটিংয়ে বসার আগে বেলা দেড়টার আগেই পরিচালকরা শেরে বাংলা গ্র্যান্ডস্ট্যান্ডের তিনতলার প্রেসিডেন্ট বক্সের ঠিক বাইরে বিশ্বকাপের ট্রফির সামনে ফটো শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। সেই ফটোশ্যুট শেষে পরিচালকরা বিসিবি কনফারেন্স হলে মিটিংয়ে বসেন পৌনে ৩টায়।

বৈঠক এখনও চলমান। আর মিডিয়াকর্মীরা বাইরে অপেক্ষায়, বিসিবির কাছ থেকে ঘোষিত সেই কাঙ্ক্ষিত নামটি জাতিকে জানিয়ে দেওয়ার জন্য। তবে, বৈঠক শেষ না হলেও শোনা যাচ্ছে সাকিবই হচ্ছেন নতুন ওয়ানডে অধিনায়ক। তার অধীনেই বাংলাদেশ দল এশিয়া কাপ এবং বিশ্বকাপে অংশ নেবে।

তবে ঘোষণা না হওয়া পর্যন্ত এ তথ্যের নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত