ঢাকায় অফিস চালু করল ভিসা
ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা দক্ষিণ এশিয়ায়’র কৌশলগত সম্প্রসারণের অংশ হিসেবে সম্প্রতি ঢাকায় নিজেদের নতুন অফিস চালু করেছে। এ পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ল্যান্ডস্কেপের ডিজিটাল রূপান্তর এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে নিজেদের দৃঢ় প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করল ভিসা।
ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, দআমাদের উদ্ভাবনী পণ্য এবং সমাধানের মাধ্যমে ৩৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমাদের ক্রমবর্ধমান ব্যবসায়িক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে, নতুন ও বড় অফিসে আমাদের এ সম্প্রসারণ দেশের মেধাবী জনগোষ্ঠীর ওপর নিবেদিতভাবে বিনিয়োগ এবং বাংলাদেশের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। ডিজিটালাইজেশনে ধারা অব্যাহত রাখতে ও স্থানীয় কমিউনিটির সেবায় আমরা ধারাবাহিকভাবে গ্রাহক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্ব করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, দপ্রযুক্তি ব্যবহারে উৎসাহী জনসংখ্যা নিয়ে বাংলাদেশের মতো প্রবৃদ্ধিশীল অর্থনীতিতে আমাদের উপস্থিতি আরও জোরালো করতে পেরে আমরা আনন্দিত। ঢাকায় আমাদের নতুন অফিস শুধুমাত্র এই অঞ্চলে গ্রাহক ও অংশীদারদের প্রতি আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ না; পাশাপাশি, বাংলাদেশে সুরক্ষিত, নির্ভরযোগ্য এবং স্বাচ্ছন্দ্যদায়ক ডিজিটাল পেমেন্টের ব্যবহার উৎসাহিত করতে আমাদের দায়িত্ব ও নিষ্ঠারও প্রতিফলন।’
স্বাচ্ছন্দ্যদায়ক ডিজাইনে তৈরি করা হয়েছে আধুনিক এ অফিস। হাইব্রিড কর্মপরিবেশ নিয়ে ভিসার বৈশ্বিক প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে ঢাকার নতুন অফিসেও কাজ করার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সৃজনশীলতা বিকাশ ও প্রকাশের সুযোগ প্রদান করা হবে, যা প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তির সংস্কৃতি, স্বাচ্ছন্দ্যে কাজ করা এবং অংশীদারিত্বেরই বহিঃপ্রকাশ। প্রতিষ্ঠানটির নতুন অফিস ও পেমেন্ট বিষয়ে অভিজ্ঞ পেশাদাররা স্থানীয় ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে নিবেদিতভাবে কাজ করবে, যা ভিসাকে বাংলাদেশের খাত সংশ্লিষ্ট চাহিদা আরও দক্ষতার সাথে এবং কার্যকরভাবে পূরণে সহায়তা করবে; পাশাপাশি, স্থানীয় মেধাবী তরুণদের মধ্য থেকে ভিসার জন্য সম্ভাবনাময় পেশাদার গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। একইসাথে, প্রতিষ্ঠানটির বিস্তৃতির অংশ হিসেবে আরও বেশি উদীয়মান বাজারগুলোতে ভিসার সেবা বিস্তারে সক্ষম করে তুলবে। নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসডি’র পরিচালক মো. শারাফত উল্লাহ খান, পিএসডি’র অতিরিক্ত পরিচালক জুলিয়া চৌধুরী এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ