চেকের মামলায় মাদ্রাসার সহকারী শিক্ষক গ্রেফতার
জয়পুরহাটে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাদ্রাসার এক সহকারী শিক্ষক কে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট ক্যাম্প)।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার তেঘর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫।
গ্রেফতারকৃত আসামি আব্দুল হাকিম (৫৬) ভাদসা ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও সদর উপজেলার ভাদসা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চেক জালিয়াতির মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম জয়পুরহাট সদরের তেঘর রেলগেট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তাকে সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied