দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত
সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২,১০১টি ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ ধাপে ২২,১০১ টি গৃহ ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
এই সময় ১২ টি জেলা এবং ১২৩ টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন হিসেবে ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই উদ্বোধনী অনুষ্ঠানটি প্রদর্শন করা হয়।দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আবদুল মমিন, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাজু, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায় প্রমুখ।
এছাড়া উপজেলার অন্তর্ভুক্ত দশ ইউনিয়নে পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এখন পর্যন্ত ৪১ লাখ ৪৮ হাজার ভূমিহীন গৃহহীন মানুষ নতুন করে গৃহ পেয়েছেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied