ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ইবি সুইসাইড কমিটি সদস্যের সুইসাইড


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৯-৮-২০২৩ দুপুর ১:১৩

ইবি এ্যান্টি সুইসাইড কমিটির সদস্য হয়েও নওরীন নুসরাত নিজেকে সুইসাইডের কবল থেকে রক্ষা করতে পারলেন না। গত ৮ আগস্ট সন্ধা ছয়টার দিকে সাভারের আশুলিয়া এলাকার পলাশবাড়ী নামাবাজার এলাকায় ভাড়া বাড়ির ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে তার সহপাঠীদের সূত্রে জানা গেছে।নিহত নওরীন নুসরাত ২০১৭-১৮ ইং সেশনের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের একজন শিক্ষার্থী।তিনি ইবি ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। মেধাবী শিক্ষার্থী হিসাবে তার সুখ্যাতি ছিলো ক্যাম্পাস জুড়ে।বিবাহের মাত্র ১৬ দিনের মাথায় তার মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। তথ্য  সূত্রে জানা যায় গত ২১ জুলাই সবে মাত্র নওরীনের বিবাহ হয়েছে। তার স্বামীর নাম মোঃ ইব্রাহিম খলিল। তিনি পেশায় একজন ব্যাংকার।সপ্তাহ খানেক আগে ইব্রাহিম খলিল তার স্ত্রী নওরীন নুসরাতকে আশুলিয়ার ভাড়া বাসায় নিয়ে যায়।ঘটনার দিন স্বামীর অনুপস্থিতিতে নওরীন ভাড়াকৃত বাসার ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে নীচে পড়ে যায়।বাসার কেয়ার টেকার মোঃফারুক হোসেন নওরীনকে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বাসার মালিকের নাম মোঃ আঃ রহিম। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম আসলামুজ্জামান জানান যে, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।অভিযুক্ত ইব্রাহিম খলিল পলাতক রয়েছে। পুলিশ তাকে আটকের চেষ্টা করছে। এ বিষয়ে ইবি প্রক্টর ড.শাহাদাৎ হোসেন আজাদ সকালের সময়কে জানান,নওরীনের মৃত্যুর সংবাদ আমরা শুনেছি। নিহতের ময়নাতদন্ত শেষে তার মৃতদের ক্যাম্পাসে আনার চেষ্টা করছি। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত