ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে প্রধানমন্ত্রীর উপহার সেমিপাকা ঘর পেলেন আরও ৪২ ভূমি ও গৃহহীন পরিবার


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৩ দুপুর ৩:১৬
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’। এই স্লোগানকে সামনে রেখে আশ্রয়ণ প্রকল্পে-২ এর আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে ৪র্থ দফায় দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ২ শতাংশ জমিসহ সেমিপাকা ঘর পেল ভূমি ও গৃহহীন আরও ৪২টি পরিবার। বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর উদ্বোধন ও হস্তান্তরের পর স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে ভূমি ও গৃহহীন উপকারভোগীদের মাঝে উপহার ঘরের দলিলসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করা হয়।
 
এসময় ঘর উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আব্দুর রহিম। এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সোবহান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক প্রমুখ।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত