রাজবাড়ীতে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ, ৩০ গ্রাম হেরোইন এবং ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোট ৩ জন মাদকব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, রাতুন হোসেন (১৯), সুমন শেখ ৯৪) ও সোহাগ বেপারী (৩৫)।
রাজবাড়ী গোয়ালন্দঘাট থানার ওসি জানান, এসআই রাখাল চন্দ্র দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারী নামক মুরগীর ফার্মের সামনে পাকা রাস্তার উপর যাত্রীবাহী গাড়ী তল্লাশী চালানো হয়। এসময় রাতুল হোসেন(১৯) নামের একজনকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বাবার নাম আঃ রশিদ। কুষ্টিয়ার কুমারখালী তানা ডাশা উত্তর পাড়ায় তাদের বাড়ি।এছাড়া, মঙ্গলবার দিবাগত রাতে উত্তর দৌলতদিয়া পোড়াভিটাস্থ এলাকা হতে মো. সুমন শেখ (৪০) কে আটক করা হয়। তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের দাম ৩ লাখ টাকা হবে। তার বাবার নাম মৃত সামসুদ্দিন। উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় তাদের বাড়ি।
এছাড়া অপর এক অভিযাগে উত্তর দৌলতদিয়া বাজার এলাকার দৗলতদিয়া শহীদ মিনারের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহাগ বেপারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্দার করা হয়। তার বিরুদ্ধে ৮টি মাদক মামলাসহ ১১ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা গহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied