ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল আরও ৭৫ পরিবার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৯-৮-২০২৩ দুপুর ৪:১২

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ২২ হাজার ১০১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপে মৌলভীবাজার জেলার জুড়ীতে 'বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে ২য় ধাপের ৪র্থ পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন ৭৫টি পরিবার পেল নতুন ঠিকানা।

বুধবার সকালে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগান সামনে রেখে জুড়ী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ৭৫ টি পরিবারের মাঝে ঘরের চাবি, জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও সনদপত্র ফোল্ডার সহকারে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, থানার (ওসি) হুমায়ূন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিন, জুড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির আবাসিক প্রকৌশলী কবির আহমদ, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, জুড়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা তপন সূত্র ধর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের  ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সুজাউদৌল্লাহ, দৈনিক সময়ের আলো প্রতিনিধি আব্দুর রহমান শাহীন, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, দৈনিক বাংলা প্রতিনিধি দেলোওয়ার হোসেন, রেপটর টিভির প্রকাশক ও সম্পাদক হোসাইন রুমেল, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মাহমুদ উদ্দিন প্রমুখ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার