ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গবির ফার্মেসী বিভাগে নতুন চেয়ারম্যান


গবি প্রতিনিধি photo গবি প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২৩ দুপুর ৪:১১
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ফার্মেসী বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোঃ মোকলেছুর রহমান সরকার। বৃহস্পতিবার (১০ আগষ্ট) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
জানা যায়, তিনি বিভাগের ৮ম বিভাগীয় প্রধান।  গতকাল প্রশাসন কর্তৃক অফিস আদেশে তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়।  
 
এদিকে, যোগদানের পর আজ দুপুরে একাডেমিক ভবনে বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা আলোচনা সভা ও সংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করে নেয়।
 
ফার্মেসী বিভাগ নিয়ে তিনি বলেন, 'গণ বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের গতানুগতিক ধারার প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একটি ভিন্নধর্মী প্রতিষ্ঠান। আমাদের এখানে অনেক সুযোগ-সুবিধা রয়েছে। আমরা এখানে ইমার্জিং রিসার্চ অর্থাৎ সমসাময়িক বিষয়গুলো নিয়ে গবেষণা করবো, যাতে মানুষের সমস্যার সমাধান হয়।'
 
এ ছাড়া তিনি আরও বলেন, 'আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে গ্লোবাল রিসার্চ করবো, যা তারা দেশ ও দেশের বাহিরে উপস্থাপন করতে পারবে। আমাদের শিক্ষার্থীদের যোগ্য হসপিটাল ফার্মাসিস্ট, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, কমিউনিটি ফার্মাসিস্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কারিকুলামে এ বিষয়গুলো অন্তর্ভুক্ত করবো। শিক্ষার্থীদের দেশ কিংবা দেশের বাহিরে পিএইচডি করার যোগ্যতাসম্পন্ন করে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করবো।'
 
প্রসঙ্গত, অধ্যাপক ড. মোঃ মোকলেছুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে  প্রথম শ্রেণিতে স্নাতক, ২০০০ সালে স্নাতকোত্তর এবং জাপানের ওকায়মা ইউিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। 
 
তিনি লিংকন ইউনিভার্সিটি কলেজ (মালয়েশিয়া), স্টেট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মালায়া ইউনিভার্সিটি (মালয়েশিয়া) সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশে জাতীয় ও বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন করেছেন। তার ১২২ টি প্রকাশিত রিচার্স পেপার রয়েছে।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ