গুলশান এলাকা থেকে মদ ও পাজেরো জীপ সহ একজন ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীর গুলশান এলাকা হতে ৪৬৬ বোতল বিদেশি মদ ও পাজেরো জীপ সহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। বৃহস্পতিবার (১০-০৮-২৩ইং তারিখ) দুপুর ১২ টায় ঢাকা উত্তরা র্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ বলেন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জীবিত হয়ে র্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে আসছে। এই পর্যন্ত র্যাব বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত রাতে রাজধানীর গুলশান এলাকায় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদসহ অবস্থান করার কথা গোপন সংবাদের জানতে পারে জানতে পারে র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল। এবং আভিযানিক দলটি ডিএমপি, ঢাকার গুলশান থানাধীন গুলশান-১ টু তেজগাঁও লিংক রোডে নিকেতন ২ নং গেইটে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ (২৬)কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর কাছে ছিল ৪৬৬ বোতল (৪৬৬ লিটার) বিদেশী মদ, ০১ টি পাজেরো জীপ, ০১ মোবাইল ফোন, ০১ টি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ২,১৫০/-টাকা।
এছাড়া জিজ্ঞাসাবাদে জানা যায়,সে পেশায় ড্রাইভার । সে অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ যানবাহন ব্যবহার করে সু-কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ পরিবহণ করে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। তিনি আরও বলেন উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied