ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে শিশু ধর্ষনের চেষ্টার মামলায় বশির মৃধা নামে একজন আটক


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১০-৮-২০২৩ বিকাল ৫:৪৮

পটুয়াখালীতে ছয় বছরের শিশু ধর্ষন চেষ্টায় বশির মৃধা(৫০) নামে দুই সন্তানের জনককে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় ভিকটিমের বাবা মো. মিজানুর রহমান বাদী হয়ে পটুয়াখালী থানায় একটি মামলা করেছেন, মামলা নংÑ৮/২৩। সদর থানায় পুলিশ অভিযুক্তকে আদালতের হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরন করেন। ভিকটিম শিশু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। পৌর এলাকার টাউন জৈনকাঠির হাওলাদার বাড়ীতে এমন ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় বাদী বলেন-তার শিশু কন্যা তার শ^শুর বাড়ীতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেনীতে পড়াশুনা করতেন। গতকাল (৯ আগষ্ট) দুপুর দুইটার দিকে অঝোরে বৃষ্টিপাত শুরু হলে ভিকটিম বাড়ীর আঙিনায় ভিজে খেলা করছিল। এসময় অভিযুক্ত বশির মৃধা ভিকটিমকে তার ঘরে নিয়ে যান এবং ধর্ষনের চেষ্টায় লিপ্ত হন। পরবর্তীতে ভিকটিম ভয়েভীত হয়ে ডাক-চিৎকার করলে বাড়ীর অন্যান্যরা এগিয়ে আসেন। এসব প্রসঙ্গ ভিকটিম বাদীর কাছে স্বীকার করেছেন। পরে সদর থানা পুলিশকে অবহিত করলে সদর অভিযুক্ত বশির মৃধা ও ভিকটিমকে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে এ ঘটনা ধামাচাপা দিতে মধ্যরাত পর্যন্ত থানা চত্বরে রফাদফা চলে। সদর থানার ওসি মোহাম্মদ জসীম বলেন-এঘটনায় গতকাল মধ্যরাতে মামলা হয়েছে এবং ভিকটিমের মেডিকেল পরীক্ষা শেষে তার পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে এবং অভিযুক্ত বশিরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত