ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা যাবে বিকাশে


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১০-৮-২০২৩ রাত ৯:৯

২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি, টেকনিক্যাল ও ডিপ্লোমা কারিকুলামে ভর্তি সংক্রান্ত বিভিন্ন ফি প্রদান করা যাচ্ছে বিকাশ অ্যাপে, স্বাচ্ছন্দ্যেই। বিভিন্ন শিক্ষাবোর্ডের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন চলবে ১০ থেকে ২০ আগস্ট। প্রাথমিকভাবে নির্বাচিতরা অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদনসহ পরবর্তী ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশনের ফিও বিকাশে পরিশোধ করতে পারবেন। ফি পরিশোধ করতে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশন থেকে একাদশ শ্রেণি ভর্তি ট্যাপ করে বোর্ডের নাম, পাশের বছর সিলেক্ট করে রোল নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে। তারপর ফি-এর পরিমাণ চেক করে পরের ধাপে বিকাশ পিন নম্বর দিয়ে লেনদেন সম্পন্ন করতে হবে। লেনদেনটি সফল হলে ম্যাসেজ এবং ডিজিটাল রিসিট পেয়ে যাবেন আবেদনকারী। বিকাশ নাম্বারে একটি এসএমএসও যাবে যা পরবর্তী কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য, বিকাশে প্রথম ৩টি ফি প্রদানের পর ভর্তি ফি-এর পেমেন্টের চার্জটি ফ্রি। পরবর্তী ধাপে লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে। একইভাবে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশনে গিয়ে বিটিইবি সিলেক্ট করে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে টেকনিক্যাল ও ডিপ্লোমা ভর্তির জন্যও আবেদন করা যাবে। টেকনিক্যাল ও ডিপ্লোমায় ভর্তির আবেদনের ক্ষেত্রে বিকাশ পেমেন্টে কোনো চার্জ প্রযোজ্য হবে না। লিংকে ক্লিক করে বিকাশে ফি প্রদানের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন শিক্ষার্থীরা। 

 

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত