ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রিয়েলমি প্রতিষ্ঠাতার খোলা চিঠি


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১০-৮-২০২৩ রাত ৯:২৯

রিয়েলমি’র পঞ্চম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তরুণদের পছন্দের এই ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্কাই লি সম্প্রতি একটি খোলা চিঠির মাধ্যমে ‘লিপ আপ’ শীর্ষক প্রেস কনফারেন্সের ঘোষণা দিয়েছেন। এই প্রেস কনফারেন্সে  ৫ বছর মেয়াদী ‘লিপ ফরোয়ার্ড ক্লাইম্বিং প্ল্যান’ উন্মোচন করা হবে, যা বাংলাদেশ সহ সারা বিশ্বে বাস্তবায়ন করবে রিয়েলমি। লি’র খোলা চিঠিতে কীভাবে সারা বিশ্বের ক্রেতারা রিয়েলমি’কে সাদরে গ্রহণ করে নিয়েছে ও ক্যান্টার ব্র্যান্ডজ টপ ৫০ চাইনিজ গ্লোবাল ব্র্যান্ড বিল্ডার্স তালিকায় ২৯ ধাপ এগিয়েছে, তা তুলে ধরা হয়। প্রতিযোগিতাপূর্ণ স্মার্টফোনের বাজারে ৫ বছর আগে প্রতিষ্ঠিত হয় রিয়েলমি। প্রতিষ্ঠার পরপরই নিজের অবস্থান পোক্ত করে মাত্র কয়েক বছরের মধ্যে লিপ-ফরোয়ার্ড স্মার্টফোন ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে এগিয়ে যায় এই স্মার্টফোন ব্র্যান্ড। সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বারোপ করে লি জানান, অতীতের সাফল্যের ওপর মনোযোগ না দিয়ে রিয়েলমি এখন নতুন লক্ষ্যে পৌঁছাতে ও আগামী ৫ বছরের মধ্যে তা অর্জন করতে প্রস্তুত। এই খাতের তীব্র প্রতিযোগিতার মধ্যেও রিয়েলমি সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠে নিজেদের জন্য মূলধারার বাজারে জায়গা করে নিতে সক্ষম হয়। তরুণদের পছন্দের এই ব্র্যান্ডটি মাত্র ৩ বছরের মধ্যেই বিশ্বের ৩০টি বাজারে শীর্ষ ৫-এ স্থান করে নেয়। মূলধারার স্মার্টফোন বাজারে সবচেয়ে জনপ্রিয়, তরুণ-প্রজন্মের পছন্দ অনুযায়ী, ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয় রিয়েলমি। 
ব্র্যান্ড হিসেবে ‘ডেয়ার টু লিপ’ মূলমন্ত্রের প্রতি আস্থার কারণেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটির তরুণ লিডারশিপ টিম ক্রেতাদের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, বাজারের পরিবর্তনের সাথে দ্রুত মানিয়ে নেয় ও লিপ-ফরোয়ার্ড পারফর্ম্যান্স ও ডিজাইনের ওপর ভিত্তি করে ধারাবাহিকভাবে পণ্য নিয়ে আসা নিশ্চিত করে। এসব উদ্যোগের কারণে রিয়েলমি ‘লিপফ্রগ’ হিসেবে পরিচিতি লাভ করেছে। 
সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তরুণদের পছন্দের এই ব্র্যান্ডটি দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। সামনে এগিয়ে যেতে প্রতিষ্ঠানটি ‘লং-টার্ম গ্রোথ’, ‘সিমপ্লি বেটার’ ও ‘মার্কেট কাল্টিভেশন’ অ্যাপ্রোচের সমন্বয়ে যুগোপযোগী এক কৌশল অবলম্বন করেছে। ৫ম বর্ষপূর্তি উদযাপিত হলেও রিয়েলমি ব্যবহারকারীদের প্রয়োজন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। ডিসপ্লে, ইমেজিং, গেমিং, চার্জিং, চিপসেট ও ক্র্যাফটসম্যানশিপ এই ৬টি ক্ষেত্রে গবেষণার মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাবে এই প্রতিষ্ঠান। স্কাই লি তার খোলা চিঠিতে উল্লেখ করেন, অভিজ্ঞতা থেকে শিক্ষাগ্রহণ করে অতীতের সকল সাফল্যকে অতিক্রম করার প্রত্যয় নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করবে রিয়েলমি। এছাড়া, সকল প্রতিকূলতা অতিক্রম করে পরবর্তী লক্ষ্যপূরণে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবো আমরা। 
আগামী ৫ বছরে রিয়েলমি উদ্ভাবনী পণ্য নিয়ে আসতে মনোযোগী হবে, যেন ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করা যায়। ‘ডেয়ার টু লিপ’ মূলমন্ত্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করার মধ্য দিয়ে নিজেদের জন্য প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রচেষ্টা অব্যাহত রাখবে তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি।  

 

Sunny / Sunny

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন

স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

বিপিজিএ প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক

রিভার ওয়েভ অ্যাকশন প্ল্যান এর অধীনে রাজস্ব ভিত্তিক অথার্য়ন এর মাধ্যমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে এনার্জিপ্যাক

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ হাজার ৫০ পরিবারে ত্রাণ বিতরণ

নগদ - এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি