ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

উদ্বোধন হলো জেলা প্রশাসক শিশু পার্ক


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১১-৮-২০২৩ দুপুর ৩:৭
মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসারে জেলা প্রশাসন শিশুপার্ক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০আগষ্ট) বিকেল ৫ টার দিকে পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই ( পঞ্চসার ফাজিল ডিগ্রী মতদরাসা সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন এ শিশুপার্ক উদ্বোধন করে। 
 
জানা যায় , পঞ্চসার দারুসসুন্নাহ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সামনে ১২ শতাংশ জমির ওপর এ জেলা প্রশাসন শিশুপার্ক নির্মাণ করা হয়। উপজেলা উন্নয়ন তহবিল থেকে ৯ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হবে এ পার্ক। এখানে মাদরাসা সহ এলাকার শিশু-কিশোরদের বিনোদনের ব্যবস্থা হয়েছে। পার্কটি শিশুদের জন্য উন্মুক্ত হওয়ায় সন্তুষ্ট প্রকাশ করছে সর্বস্তরের মানুষ।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল- জুনায়েদ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই- হাসান তুহিন, পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান