পাঁচবিবিতে নদীর পাড়ে বৃক্ষ রোপন
অতিরিক্ত বন্যার পানির স্রোতে নদীর পাড় ক্ষয়রোধে ও সবুজ শ্যামল সামাজিক বনায়ন সৃষ্টির লক্ষে বৃক্ষরোপন কর্মসুচী গ্রহন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। চলতি অর্থবছর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে তুলশীগঙ্গা নদীর উভয়পাড়ে ঔষষি, বনজ ও ফলদ প্রায় পনের হাজার চারাগাছ রোপন করা হয়। ঔষধি ও বনজ জাতিয় নিম, অর্জন, বহেরা, হরতকি, আমলকি ও আকাশমনি দশ হাজার এবং আম, জাম ও কাঁঠাল ইত্যাদি ফলদ পাঁচ হাজার গাছ রোপন করা হয়। এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান তাজ এন্ড সন্সের প্রোপাইটার বলেন, চারা গাছগুলো রোপন করার কয়েকদিন পর একটানা বৃষ্টি হয়। বৃষ্টির পানি পাড় বয়ে নদীতে নামার সময় অনেক গাছ ¯্রােতে ভেসে যায় এতে কিছুটা ক্ষতি হয়েছে। বর্ষার পানি নেমে গেলে আবার শুন্যস্থানে গাছ লাগানো হবে বলেও তিনি জানান।
পাঁচবিবি উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ অফিসের সহকারি প্রকৌশলী মোস্তাক আহমদ বলেন, উপজেলার মোহাম্মদপুর ইউপির পূর্ব আংড়া ব্রীজ থেকে কলন্দপুর শশ্মাসন ঘাট পর্যন্ত তুলশীগঙ্গা নদীর উভয় পাড় জুড়ে বৃক্ষ রোপন করা হয়। তিনি আরো বলেন, সাড়ে ৩ কিঃমিঃ নদীর পাড়ে মোট ১৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied