প্রথমবারের মতো জাতীয় দলে তামিম
দ্বিতীয় দফায় চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের কোচ হয়ে আসার পর থেকেই গুঞ্জন চলছিল। টাইগারদের এই প্রধান কোচ জাতীয় দলে দেখতে চান সৌম্য সরকারকে। তবে কোথাও আশানুরূপ পারফর্ম করতে পারছিলেন না এই বাঁ-হাতি ব্যাটার। যার কারণে হাথুরু তার ওপর আস্থা রাখতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী ওপেনার তানজীদ হাসান তামিম। তামিম ইকবালের অনুপস্থিতিতেই তার দলে ডাক পাওয়া অনেকটা অনুমিতই ছিল।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজীদ গত মাসে ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩টি ফিফটি করেছিলেন। অল্প সময়ের ব্যবধানে এই ওপেনার তার পুরস্কারও পেলেন। টুর্নামেন্টটিতে বাংলাদেশের মধ্যে তানজীদের রানই (১৭৯) ছিল সর্বোচ্চ।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে পারফর্ম করে সৌম্যও নতুন করে সবার নজরে আসেন। যদিও আহামরি কিছুই করতে পারেননি সৌম্য। তবুও আসন্ন এশিয়া কাপের দলে ডাক পাওয়ার দৌড়ে তিনি বেশ এগিয়ে ছিলেন। মূলত ৭ নম্বর পজিশনের জন্য মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনদের সঙ্গে তাকেও বিবেচনায় রাখা হয়েছিল।
এর আগে তামিমের ব্যাক-আপ ওপেনার হিসেবে তানজীদ তামিমকে জাতীয় দলে নেওয়ার আলোচনা চলছিল। বাংলাদেশের অন্যতম সেরা কোচ নাজমুল আবেদীন ফাহিমও তাকে দলে নেওয়ার কথা বলেছিলেন। জুনিয়র তামিমের প্রতিভা ও খেলায় আস্থা রাখার কথাও জানান তিনি। তামিম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পরে খেলেছেন এইচপি, বাংলাদেশ টাইগার্স ও বাংলাদেশ ‘এ’ দলে।
২০১৯ সালে লিস্ট ‘এ’ অভিষেকের পরে ৪৩ ম্যাচে ২৭.৮ গড়ে করেছেন ১১৪০ রান। আন্তর্জাতিক অঙ্গনের তুলনায় ঘরোয়া ক্রিকেটে কিছুটা পিছিয়ে তামিম। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক না হলেও ইমার্জিং এশিয়া কাপে ঠিকই নিজেকে বড় মঞ্চের খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন। যার সুবাদেই জাতীয় দলের হয়ে তামিমকে এশিয়া কাপের মতো বড় মঞ্চে দেখা যেতে পারে।
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?