ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ভারতীয় সংবাদমাধ্যমে আবারো খাটো করা হলো বাংলাদেশের জয়কে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ১১:৫৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়। তাও আবার দুটি ম্যাচেই প্রতিপক্ষকে ১২৫ রানের কমে বেঁধে রাখে, যা টি-টোয়েন্টির বিচারে কম কিছু নয়। এরপরও বাংলাদেশের এই জয়কে খাটো করা হলো। ভারতীয় সংবাদমাধ্যমে এই জয় দেখা হলো ‘অঘটন’ হিসেবে!

ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের জয়কে খাটো করার রীতি অবশ্য নতুন কিছু নয়। এর আগে ভারতের মাটিতে টি-টোয়েন্টি জয়ের পরও কলকাতার শীর্ষ পত্রিকা আনন্দবাজার লিখেছিল, ‘দুবার আউট ছিলেন মুশফিকুর, ডিআরএস আর পান্তের ভুলেই কি হারতে হলো ভারতকে?’ 

তার আরো একটি নমুনা দেখা গেল এবার। সেই আনন্দবাজারই এবার লিখেছে, ‘ফের অঘটন, দ্বিতীয় টি২০ ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’। অথচ দুটি ম্যাচেই বাংলাদেশ জিতেছে শ্রেয়তর দল হিসেবে, প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই। 

প্রথম ম্যাচের কথাই ভাবুন। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। সে ম্যাচের শেষ ওভারে যখন বোলিংয়ে এলেন মুস্তাফিজুর রহমান, তখন ম্যাচটা কার্যত ম্যাচটা শেষ হয়ে গেছে অজিদের। মুস্তাফিজ তখন আক্রমণে এসেছিলেন নেহায়েতই বিশ ওভারের কোটা পূরণ করতে।

এরপর দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ সুযোগ দেয়নি অস্ট্রেলিয়াকে। শুরুতে ব্যাট করে প্রতিপক্ষ একটা বড় সময় বড় সংগ্রহের আশা দেখলেও শেষে মুস্তাফিজ জাদুতে দলটা পেরোতে পারেনি ১২০ এর ঘরও। সে লক্ষ্য তাড়া করতে গিয়ে বিপদে পড়লেও ষষ্ঠ উইকেটে আফিফ হোসেন ও নুরুল হাসানের ঠাণ্ডা মাথায় খেলা অর্ধশত রানের জুটি আট বল বাকি থাকতেই অনায়াস এক জয় এনে দেয় বাংলাদেশকে। 

যে ঢংয়ে দুটো ম্যাচ জিতেছে বাংলাদেশ দল, তা কেবল বড় দলের বিপক্ষে শক্তি-সামর্থ্যে তুলনামূলক খর্বশক্তির দলের ম্যাচেই দেখা চলে। সেখানে অস্ট্রেলিয়া তো রীতিমতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দলের একটি, সেই দলের বিপক্ষে বাংলাদেশের এমন জয়। সেই টানা দুটি জয়কেই এবার খাটো করে উপস্থাপন করল আনন্দবাজার। দেখাল ‘অঘটন’ হিসেবে!

জামান / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে