ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার প্রতিনিধি সম্মেলন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী'র ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার পৌর শহরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজলের সভাপতিত্বে ও মুফতি ওবায়দুল হক, মুফতি মানসুর আহমাদ, মাও. হিফজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিশে শুরার সভাপতি মাওলানা হাফেজ আব্দুর রহমান হাফেজ্জী।
এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা উপ-আমেলার সভাপতি মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা আনওয়ারুল হক, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মাহমুদুল হক আযীযী প্রমুখ।
এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, পৌর শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ পার্শ্ববর্তী উপজেলা নান্দাইল ও গৌরীপুরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন