ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রাস্তা থেকে দুই কিশোরীকে তুলে নিয়ে জিম্মি করে অর্থ আদায়


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ১২-৮-২০২৩ দুপুর ৩:৩৫

পঞ্চগড়ে দুই কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার (১১ আগস্ট) ৬ জনের নামসহ ১০/১১ জনকে অজ্ঞাত আসামী করে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। ইতিমধ্যে পুলিশ আরিফ ইসলাম নামে এক আসামীকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী দুই কিশোরীর বাড়ি দেবীগঞ্জ পৌরসদরে।

এজাহার ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার (৮ আগস্ট) নুসরাত বর্ষা (ছদ্মনাম) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচিত এক যুবকের সাথে দেখা করতে উপজেলার লক্ষ্মীরহাট বাজারের পাশেই মাইক্রোস্ট্যাণ্ডে যায়। ঠাকুরগাঁও থেকে আসা ওই যুবকের সাথে তার এক বন্ধুও আসে। তারা তিনজন নিজেদের মধ্যে কথা বলার সময় সেখানে স্থানীয় কিছু যুবক উপস্থিত হয়ে তারা কেন সেখানে কথা বলছে জানতে চায়। ভুক্তভোগীরা নিজেদের পরিচয় দিলেও অভিযুক্তরা তাতে কর্ণপাত না করে অশ্লীল ভাষায় গালি দিতে থাকে। এইসময় অভিযুক্তরা ঠাকুরগাঁও থেকে আসা এক যুবকের থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাদের চড়থাপ্পড় দিতে থাকেন।

এতে বর্ষা আতঙ্কিত হয়ে মুঠোফোনে পুরো বিষয়টি দেবীগঞ্জে থাকা তার খালাতো বোন ফারিয়া ইমরোজকে (ছদ্মনাম) জানায়। ফারিয়া বিষয়টি জানতে পেরে লক্ষ্মীরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফারিয়া নিজের পরিচয় দিয়ে তার বোন ও ঠাকুরগাঁও থেকে আসা দুই যুবককে ছেড়ে দিতে বলে।

অভিযুক্তরা তা না শুনে তাদের চারজনকে জোর করে ভ্যানে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী বুড়াঠাকুর এলাকার আরিফ ইসলামের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীরা এই অর্থ দিতে রাজি না হওয়ায় তাদের আবারো চড়থাপ্পড় দেওয়া হয়। বাধ্য হয়ে বর্ষা তার প্রাইভেট টিউটরকে ফোন করে বিকাশে ১ হাজার টাকা নেন। এরপরও তাদের ছেড়ে দেওয়া হয়না। পরে স্থানীয়দের হস্তক্ষেপে চারজনকে ছেড়ে দেওয়া হয়।

মামলার বাদী বলেন, অভিযুক্তদের কারো নাম আমার মেয়ে এবং ভাগ্নি জানতো না। পুলিশ প্রাথমিক তদন্তে যাদের নাম পেয়েছে তাদের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। এভাবে কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে মুক্তিপণ চাবে এটা কখনো মেনে নেওয়ার মতো না। আমার মেয়ে আর ভাগ্নী সেদিনের পর থেকে আতঙ্কে আছে। তারা স্বাভাবিক ভাবে কথা বলতেও পারছে না।

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা জানান, মামলা নথিভুক্ত হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার