সাটুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার
মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার হরগজ বেলাল পাগলার বাড়ির সংলগ্ন থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মীর হাটাইল গ্রামের মো. কুদ্দুস আলীর ছেলে মো. রুস্তম আলী ও গোপাল শেখের ছেলে মো. সুমন মিয়া।
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, শুক্রবার রাতে একটি ডাকাত দল দুটি সিএনজি করে হরগজ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে পুলিশের হাতে ধরা পড়েন দুই ডাকাত সদস্য। বাকীরা ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি,রামদ্যা, চাবিরছড়া, হাতুড়ি, ঘরের দরজা ভাঙ্গার দুটি রড ও ২৫ গ্রাম পাউডার উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ডাকাত মো. রুস্তম আলীর নামে বিভিন্ন থানায় ৮ টি ডাকাতি মামলা, ১ টি হত্যা মামলা, অস্ত্র আইনে ১ টি মামলা, বিস্ফোরক আইনে ১ টি মামলা, দূস্যতার ২ টি মামলা ও চেতনাশক ও চুরি মামলা রয়েয়ে ২ টি। অপর আসামী মো. সুমন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১ টি দূস্যতা মামলাসহ ৫ টি চুরি মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
Link Copied