ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মিরপুরে রুদ্ধদ্বার অনুশীলন, সাংবাদিকদের প্রবেশ নিষেধ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৮-২০২৩ দুপুর ১১:৩২

আজ (১৩ আগস্ট) থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরোদমে শুরু হবে বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতি। চলবে ২৫ আগস্ট পর্যন্ত। মাঝে তিন দিনের বিশ্রাম পাবেন এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররা। এর মধ্যে চার দিন ক্রিকেটারদের এই অনুশীলন কাভার করতে পারবে না কোনো সংবাদমাধ্যম।

গতকাল বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনো সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না। এই কয় দিন ফটোসাংবাদিক ও ক্যামেরাপারসনরা ১৫ মিনিটের জন্য বাংলাদেশ দলের অনুশীলনের ছবি আর ভিডিও নিতে পারবেন।

এই কয় দিন মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার ও লাউঞ্জ বন্ধ থাকবে। জাতীয় দলের প্রস্তুতির স্বার্থে সংবাদমাধ্যমকে নিয়ম মানার অনুরোধ করেছে বিসিবি।

শ্রীলঙ্কা ও পাকিস্তানে হতে যাওয়া এশিয়া কাপ শুরু ৩০ আগস্ট। বাংলাদেশ দল ২৬ আগস্ট শ্রীলঙ্কার বিমান ধরবে। গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে খেলার পর লাহোরে হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত