বনানীতে গ্যাং লিডার সহ ০৩ জন গ্রেফতার
রাজধানীর বনানী থানাধীন টিএনটি এলাকা হতে গ্যাং লিডার সজিব,কালা সজিব সহ দুর্ধর্ষ ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১। ১৩ই আগস্ট ২০২৩ ইং তারিখে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১ জানান,
বিভিন্ন অপরাধ দমনে ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় রবিবার ১৩ আগস্ট আনুমানিক রাত ০০.৩৫ মিনিটে র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে, ঢাকার বনানী থানাধীন ০৫নং টিএনটি গেইটের মসজিদ এর সামনে একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের গ্যাং লিডার ১.মোঃ সজিব,কালা সজিব (২২), এবং তার সহযোগী ২.মোঃ ইব্রাহীম (২০), ৩. মোঃ ইমন ইসলাম (২১)দেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় আসামীদের কাছে ছিনতাই কাজে ব্যবহৃত ০২ টি চাকু, ০১টি খুর এবং ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied